ইসলামোফোবিয়া এমন একটি ধারণা, যার মোড়কে ইসলাম ও মুসলিম সম্পৃক্ত সকল কিছুকেই প্রবল ঘৃণার চোখে দেখা হয়। পৃথিবীর বুক থেকে মুসলিমদের নি-শ্চিহ্ন করার অভিপ্রায় লুকিয়ে আছে এই নামের আড়ালে। ইউরোপ আমেরিকা তো বটেই, সারা পৃথিবীতেই এই প্রবণতা প্রবল হয়ে উঠছে।



লেখক পরিচিতি
বৃটিশ লেখক অরুন কুন্দনানির জন্ম লন্ডন শহরে। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলেও তিনি লন্ডনের মেট্রিপলিটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ২০১০ সালে তিনি স্থায়ীভাবে নিউইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ের একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি জন জে কলেজে সন্ত্রাসবাদ বিষয়ের একজন শিক্ষক। তিনি নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো এবং লন্ডনভিত্তিক রেস অ্যান্ড ক্লাস জার্নালের সম্পাদক হিসেবেও কাজ করেছেন। এ ছাড়াও তিনি হেগের ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজম বিভাগের একজন সাবেক ফেলো। দ্য নেশন, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, ভাইস ও দ্য ইন্টারসেপ্টের মতো আন্তর্জাতিক পত্রিকায় নিয়মিত তার লেখালেখি ছাপা হয়। তার লেখার বিষয়বস্তু মূলত পুঁজিবাদ, বর্ণবাদ, ইসলামোফোবিয়া, রাজনৈতিক সহিংসতা ও নজরদারি।
তার রচিত বইসমূহ হচ্ছে:
The Muslims are Coming! Islamophobia. Extremism, and the Domestic War on Terror (২০১৪)
Spooked: How Not To Prevent Violent Extremism (২০০৯)
The End of Tolerance: Racism in 21 st Century Britain (২০০৭)
স্পর্শকাতর বিষয়ে লেখালেখির কারণে তিনি বারবারই সমালোচকদের তীব্র নিন্দা ও তির্যক মন্তব্যের শিকার হয়েছেন। ব্রিটিশ সরকারের একজন উপদেষ্টা তাকে ‘নির্বোধ’ আখ্যা দেন এবং বলেন যে, তিনি ‘বুদ্ধিবৃত্তিকভাবে অলস ও প্রতিবন্ধী’ এবং সমাজের ‘ক্ষুদ্র অংশের জন্য অর্থহীন প্রথাবিরোধী’ লেখা ছাপিয়ে যাচ্ছেন। টাইমসের কলামিস্ট ডেভিড অ্যারনোভিচ তাকে ‘গবেট’ বলে অভিহিত করেছেন।দ্য গার্ডিয়ান পত্রিকার এক সমীক্ষা অনুযায়ী তিনি ব্রিটেনের অন্যতম সেরা রাজনৈতিক গবেষক।
অনুবাদক পরিচিতি
আবদুল করিম নোমানী জন্ম: ৭ নভেম্বর, ২০০১
পড়াশোনা: গ্রামের মাদ্রাসায় প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। কুমিল্লার প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ জামেয়া মাদানিয়া রওজাতুল উলুমে মিজান থেকে মেশকাত পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে অধ্যয়ন করেন। বাংলাদেশের প্রথম সারির ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) শেষ করে সেখানেই উচ্চতর তাফসির ও হাদিস বিষয়ে পড়াশোনা করেন।
বর্তমানে মা’হাদুল ফিকরি ওয়াদ দিরাসাতিল ইসলামিয়ায় উস্তায মুসা আল হাফিজ-এর তত্ত্বাবধানে উচ্চতর দাওয়াহ নিয়ে পড়াশোনা করছেন। তার প্রধান আগ্রহ ইতিহাস, দর্শন ও ধর্মতত্ত্বে। এখন পর্যন্ত নানা বিষয়ে একাধিক অনুবাদ ও মৌলিক পাণ্ডুলিপি প্রস্তুত করেছেন, যার অনেকগুলোই ছাপার অক্ষরে উঠে আসার অপেক্ষায় আছে।
প্রকাশিত বই:
দ্য জেরুজালেম সিক্রেট (অনুবাদ) লিবারেলিজম (অনুবাদ)
প্রকাশিতব্য বই:
এনথ্রোপলজি অব জিউস: আধুনিক ইহুদিবাদীদের নৃতত্ত্ব দ্য থার্টিন ট্রাইব: তেরোতম প্রজন্মের ইহুদিরা, পাশ্চাত্যবাদ: ধারণা ও রূপরে
ইসলামোফোবিয়া এমন একটি ধারণা, যার মোড়কে ইসলাম ও মুসলিম সম্পৃক্ত সকল কিছুকেই প্রবল ঘৃণার চোখে দেখা হয়। পৃথিবীর বুক থেকে মুসলিমদের নি-শ্চিহ্ন করার অভিপ্রায় লুকিয়ে আছে এই নামের আড়ালে। ইউরোপ আমেরিকা তো বটেই, সারা পৃথিবীতেই এই প্রবণতা প্রবল হয়ে উঠছে। কেন পশ্চিমারা মুসলিমদের আদর্শিক শ-ত্রু মনে করে? কীভাবে পশ্চিম ইসলামকে মোকা-বেলা করতে চায়? পাশ্চাত্যের মডারেট মুসলিম তৈরির এজে-ন্ডা কেন? ইসলামোফোবিয়ার আড়ালে কীভাবে চর-মপন্থা উ-স্কে দেওয়া হচ্ছে এবং মুসলিম জনজীবকে অ-স্থির করে তোলা হয়েছে? ইসলামোফোবিয়ার শিকড় কোথায়? আর তার ডালপালা কীভাবে কতদূর ছড়িয়েছে? এই বইয়ের লেখক তার সুলুকসন্ধান করেছেন নির্মোহ গবেষণা ও বিশ্লেষণের চোখে। স্যামুয়েল হান্টিংটনের ‘ক্লাশ অব সিভিলাইজেশন’ বা ‘সভ্যতার সংঘাত’ তত্ত্ব কী, কেন এবং কীভাবে কাজ করছে-তা প্র্যাক্টিক্যালি বুঝতে চাইলে এই বইটির বিকল্প নেই।
পৃষ্ঠা সংখ্যা ৩০৪। বইটির মুদ্রণে উন্নত মানের অফ হোয়াইট ক্রিম কালারের কাগজ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির বাঁধাইয়ের সাথে সাথে হার্ড বোর্ডের উপর ডাবল লেয়ার জ্যাকেট কভার ব্যবহৃত হয়েছে।
কওমি মার্কেট, নিচ তলা ২১ নং শপ, ৬৫/১ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০।
01768864428
না, একটাকাও পেমেন্ট করতে হবে না। সরাসরি ডেলিভারি ম্যানের হাত থেকে বইটি সংগ্রহ করার পরই মূল্য পরিশোধ করবেন।
তবে অনুরোধ থাকবে নিশ্চিত হয়েই বইটি অর্ডার করবেন। অর্ডারের পর ডেলিভারি চলে গেলে ফিরিয়ে দিলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়।
ঢাকার ভেতরে হলে ১-২ দিন এবং ঢাকার বাইরে হলে ২-৩ দিন সময় লাগতে পারে, যদি আকস্মিক কোনো সমস্যা না হয়।
ডেলিভারি চার্জঃ হোম ডেলিভারি ঢাকায় – ৫৫৳